ক্ষমা - Jamini Kishore Roy

Post Top Ad

ক্ষমা - ২৫০
যা‌মিনী রায়

‌হে ঈশ্বর করুণাময়
অসীম করুণাময় তু‌মি,
তু‌মি স্থল‌কে জল বানাও
সাগর‌কে বানাও মরুভূ‌মি ।
প্রভু তু‌মি লীলাময়
আজব তোমার সৃ‌ষ্টি,
ক্ষ‌ণে দাও প্রখর রোদ
ক্ষ‌ণি‌কে নামাও বৃ‌ষ্টি ।
‌তোমার ম‌হিমা বোঝা বড় ভার
আজব লীলা খেলা,
তু‌মি ক্ষ‌ণি‌কে হাসাও ক্ষ‌ণি‌কে কাঁদাও
ক্ষ‌ণি‌কে ভা‌ঙ্গো মেলা ।
আ‌মি মানব ক্ষুদ্র অ‌তি
বু‌ঝি না পূণ্য পাপ,
আঁ‌খি জ‌লে শুধু আকু‌তি জানাই প্রভু
আমার সকল পাপ ক‌রে দিও মাপ।
পূ‌ণ্যের ঝু‌লি শূণ্য আমার
পা‌পের ঝু‌লি‌তে পাপ হ‌য়ে‌ছে জমা,
‌হে দয়াময় ডা‌কি তোমায়
আ‌মি অধম ক‌রিও ক্ষমা । 

১৬/১০/২০০৪ ইং
‌নিজ বাস ভবন,ম‌াস্টার পাড়া,নয়ানী বাগ‌ডোকরা,‌ডোমার,নীলফামারী । 

ছ‌বিঃ সংগৃহীত

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages