‌কিছু কিছু মানু‌ষের আচরণ বাদু‌ড়ের মত - Jamini Kishore Roy

Post Top Ad

‌কিছু কিছু মানু‌ষের আচরণ বাদু‌ড়ের মত

Share This
বাদুড় কে আমরা পা‌খির মত দে‌খি কিন্তু আস‌লে বাদুড় পা‌খি নয় ।‌বাদুড় বাচ্চা প্রসব ক‌রে,পা‌খির মত ডিম দেয় না । 
একবার স্তন্যপায়ী প্রাণী আর পা‌খি‌দের ম‌ধ্যে তুমুল যুদ্ধ বেঁ‌ধে গেল । তুমুল যু‌দ্ধে স্তন্যপায়ী প্রাণীরা হে‌রে গেল । তখন বাদুড় গি‌য়ে ভিড়‌লো পা‌খি‌দের দ‌লে। সে বল‌তে শুরু কর‌লো,আ‌মি উড়‌তে পা‌ড়ি,আ‌মি একটা পা‌খি । 
এর কিছু দিন পর আবার পাখি আর স্তন্যপায়ী প্রাণী‌দের ম‌ধ্যে যুদ্ধ শুরু হ‌য়ে গেল ।
এবার পা‌খিরা হে‌রে গেল । এবার বাদুড় গি‌য়ে স্তন্যপায়ী প্রাণী‌দের দ‌লে যোগ দিল ।‌ বাদুড় নি‌জে‌কে স্তন্যপায়ী হি‌সে‌বে প্রমাণ করার জন্য নি‌জের বাচ্চা প্রস‌বের কথা উপস্থাপন কর‌তে লাগ‌লো । কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী এর আ‌গের যু‌দ্ধের সময় বাদু‌ড়ের ভূ‌মিকা নি‌য়ে প্রশ্ন তুল‌লো । তারা বাদুড়‌কে কোন ম‌তেই‌ দ‌লে স্থান দে‌বে না । সি‌নিয়র ক‌য়েকজন স্তন্যপায়ীর মধ্যস্থতায় বাদুড় দ‌লে  জায়গা পেল । 
স্তন্যপায়ী‌দের মন পাওয়ার জন্য বাদুড় তখন পা‌খি‌দের বিরু‌দ্ধে যা ই‌চ্ছে তাই বল‌তে শুরু কর‌লো । 
  
আমা‌দের সমা‌জে কিছু মানু‌ষের আচরন দে‌খে বাদুড়ের কথা ম‌নে প‌ড়ে গেল । এখন আপনারা যা ভাল বো‌ঝেন ,ক‌রেন ।

Post Bottom Ad

Pages