আমার জীবনে বর্ষা ( ছোট বেলার বর্ষা ) পার্ট-১ - Jamini Kishore Roy

Post Top Ad

আমার জীবনে বর্ষা ( ছোট বেলার বর্ষা ) পার্ট-১

Share This
 
তা‌রিখঃ২৭/০৬/২০২১


বর্ষা প্র‌তিটা মানু‌ষের জীব‌নেই  একটা গুরুত্বপূর্ণ অংশ জু‌ড়ে থা‌কে ,‌কিছুটা কম আর কিছুটা বে‌শি । যারা গ্রা‌মে শৈশব কা‌টি‌য়ে‌ছে বা গ্রা‌মেই  বড় হ‌য়ে‌ছে  বা আজ অবধি  বাস কর‌ছে ,তা‌দের জীব‌নে বর্ষার প্রভাব শহু‌রে মানুষ‌দের চে‌য়ে এ‌কেবা‌রে ভিন্ন রকম । 

গ্রামীন জীব‌নের সা‌থে বর্ষা জ‌ড়ি‌য়ে র‌য়ে‌ছে মায়া মমতায় । দুঃ‌খে ,ক‌ষ্টে বা আন‌ন্দে । গ্রামীন বর্ষা যে উপ‌ভোগ ক‌রে‌নি ,তারা জীব‌নে ঋতুর প্রভাব সম্প‌র্কে অ‌নেক কিছুই মিস ক‌রে‌ছে । 
আমার জীব‌নে বর্ষার যে প্রভাব ,তা লিখার চেষ্ঠা কর‌ছি মাত্র । 
এক দম ছোট বেলার কথা ম‌নে না থাক‌লেও যতদূর ম‌নে প‌ড়ে তারই আজ স্মৃ‌তি চারণ করব । এক সা‌থে সব কিছু না লি‌খে ক‌য়েক‌টি ভা‌গে বা পার্ট ক‌রে লিখব । 

যখন পড়া লেখার হা‌তে খ‌ড়ি হয়‌নি অর্থাৎ স্কু‌লে যাওয়া শুরু ক‌রি নি,তখনকার কথা লিখব এ স্মৃ‌তি কথায় । ধী‌রে ধী‌রে আমার জীব‌নের বি‌ভিন্ন অধ্যা‌য়ের বর্ষার কথা লিখার চেষ্ঠা করব । সব কথা কল‌মের কা‌লি‌তে ফু‌টি‌য়ে তোলা যায় না,তবুও যতদূর সম্ভব ,‌চেষ্ঠা চা‌লি‌য়ে যাব । 
খুব ছোট বেলায় আমা‌দের খ‌ড়ে ছাওয়া ঘর ছিল । প‌রে টি‌নের চাল হল । খ‌ড়ের চা‌লে বৃ‌ষ্টি পড়‌লে তেমন শব্দ শোনা যায় না । ‌টি‌নের চা‌লে বৃ‌ষ্টির শব্দ যেন বাজনার মত ম‌নে হয় । 
‌
‌ছোট বেলা ঠাকুরমার সা‌থে ঘুমাতাম । হঠাৎ ক‌রে ব্যা‌ঙের ডা‌কে সকাল বেলা ঘুম ভে‌ঙে যেত । ঘর থে‌কে বাই‌রে বের হ‌য়ে দেখতাম বৃ‌ষ্টি আর বৃ‌ষ্টি । হঠাৎ ক‌রে চেনা প্রকৃ‌তি যেন অন্য রুপ ধারণ কর‌তো । 
আমা‌দের বা‌ড়ি‌তে সে সময় দুই তিন জন ছে‌লে থাক‌তো বছর চু‌ক্তি‌তে । দেখতাম তারা বাড়ান্দায় ব‌সে ব‌সে দড়ি পাকা‌তো ,নয়‌তো মাছ ধরার সরঞ্জাম তৈ‌রি করার জন্য উ‌ঠে প‌ড়ে লে‌গে থাক‌তো । দড়ি পাকা‌নোর জন্য ঢেড়া আর উটকন না‌মে দু‌টো বাঁ‌শের তৈ‌রি যন্ত্র ব্যবহার কর‌তো তারা । কখ‌নো কখ‌নো দেখতাম ঠাকুর মা টাকু‌রি নামক একটা য‌ন্ত্রের মাধ্য‌মে চট বানো‌নোর জন্য চিকন চিকন সুঁতু‌লি তৈ‌রি কর‌তো । 
কখ‌নো দেখতাম ,পুকুর থে‌কে ছোট ছোট দার‌কি‌নি,পুঁ‌টি মাছ,‌কৈ মাছ উজা‌নের টা‌নে বা‌ড়ির আ‌ঙিনায় এ‌সে পড়‌তো । আমরা সেই  মাছ ধরার জন্য প্র‌তি‌যোগিতা  শুরু করতাম । 
ঠাকুর দাদা‌কে দেখতাম হু‌কো খে‌তে খে‌তে  কা‌জের ছে‌লে‌দের সা‌থে গল্প কর‌তো । 
আমরা মুখ ধু‌য়ে আম ,কাঁঠাল আর চিড়া,মু‌ড়ি বা খৈ খেতাম । বেলা বাড়ার সা‌থে সা‌থে গোয়াল ঘর থে‌কে ছাগল ডাক‌তে শুরু কর‌তো । আজ গরু,ছাগল গোয়া‌লে বাঁধা । 

কখ‌নো আ‌স্তে বৃ‌ষ্টি পড়‌তো ,কখ‌নো মষুল ধা‌রে । সে সময় আমা‌দের আ‌শে পা‌শের প্র‌তিটা বা‌ড়ি‌তেই  বাট ঘরা বা ডাইঘরা বা  বৈঠক খানা বা টঙ ঘর ছিল । ‌সেই  বৈঠক খানায় জম‌তো বড়‌দের গ‌ল্পের আসর । চা‌রি‌দি‌কে বৃ‌ষ্টির ঘনঘটা । পাট ক্ষে‌তে  বৃ‌ষ্টির মাদকতা তৈ‌রি হ‌তো । কাক প‌ক্ষিরা বৃ‌ষ্টির জ‌লে ভি‌জে জবুথবু হ‌য়ে থাক‌তো । 
মা‌ঝে মা‌ঝে ব্যা‌ঙের দল কোরাস গে‌য়ে উঠ‌তো । কেউ কেউ জাল বা মাছ ধরার ফাঁদ পে‌তে  মাছ ধর‌তো । সেই  মাছ দি‌য়ে  ভাত খাওয়ার মজাটাই  অন্যরকম । বৃ‌ষ্টি ক‌মে আস‌লে সমবয়সী‌দের সা‌থে ঘুর‌তে বের হতাম । কোথায় ব্যাঙ  ডাক‌ছে ,‌কোথায় জল বে‌ড়ে‌ছে ,‌কোথায় মাছ ধরার জন্য ফাঁদ পাতা হ‌য়ে‌ছে এসব দে‌খে বেড়াতাম । আ‌মি ,চন্দ্রদা,কা‌র্তিক,ম‌নো এ‌দের সা‌থেই  বে‌শির ভাগ ঘুরতাম । 
জল একটু  বে‌শি হ‌লে  কলা গা‌ছের ভুড়া বা ভেলা বা‌নি‌য়ে চড়তাম । 

বর্ষার জ‌লে আবা‌দী জ‌মি গু‌লো থৈ থৈ কর‌তো । আমরা হে‌টে হে‌টে বা‌ড়ির  পশ্চিম পা‌শে ছোট নদীটার কা‌ছে যেতাম । ওটা‌কে আমরা ডাড়া ব‌লি । বর্ষার জ‌লে যৌবন ফি‌রে পে‌য়ে‌ছে ডাড়া‌টি । আমরা বাঁশ পাতা দি‌য়ে নৌকা বা‌নি‌য়ে নদীর জ‌লে ভা‌সি‌য়ে দিতাম । নদীর বাঁ‌শের সাঁ‌কোটার উপর ব‌সে ব‌সে নদীর ফেনা তোলা ঢেউ দেখতাম । 
সারা‌দিন বৃ‌ষ্টি হ‌লে ক‌য়েক জন মিলে  দিয়াশলাই এর প্যা‌কেট এর তাস বা‌নি‌য়ে লই  না‌মে একটা খেলা খেলতাম । কখ‌নো মার্বেল ,কখ‌নো চৌপ‌তি খেলতাম । 
 
  এ বা‌ড়ি থে‌কে ওবা‌ড়ি যেতাম প্লাস‌টি‌কের বস্তা মাথায় দি‌য়ে ,কখ‌নো প‌লি‌থিন ,কখ‌নো মানকচুর পাতা ,কখ‌নো বা সুপা‌রির খোল মাথায় দি‌য়ে ।  তখন বাঁশ এর পা‌তি আর প্লা‌স্টিক দি‌য়ে  ঝা‌পি না‌মে একটা ছাতার মত জি‌নিস আমা‌দের এলাকায় ছিল । 
‌
‌বে‌শির ভাগ বা‌ড়ি‌তে ছাতার বিকল্প হি‌সে‌বে ওটা ব্যবহার করা হ‌তো । 
কখ‌নো কখ‌নো পুকু‌রে নে‌মে নানা রকম জল‌কে‌লি খেলা খেলতাম । গ্রা‌মের ছে‌লে তাই  সাঁতারটাও শে‌খা হ‌য়ে গে‌ছে । কখ‌নো বৃ‌ষ্টির জ‌লে ভি‌জে আনন্দ করতাম । আহা কত মধুর ছিল সেই  দিন গু‌লি । আজ বার বার ম‌নের পর্দায় ভে‌সে উঠ‌ছে শৈশ‌বের সেই  দিন গু‌লির কথা । 
বর্ষার সেই দিন গু‌লি  কখ‌নো আর ফি‌রে আস‌বে না জীব‌নে ,‌কিন্তু স্মৃ‌তি গু‌লো র‌য়ে যা‌বে হৃদ‌য়ের গ‌হি‌নে ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages