আপনার সন্তান‌কে ছোট থে‌কেই ধর্মীয় শিক্ষা দিন - Jamini Kishore Roy

Post Top Ad

আপনার সন্তান‌কে ছোট থে‌কেই ধর্মীয় শিক্ষা দিন

Share This
জগন্নাথ দে‌বের রথ যাত্রার দিন ক‌য়েক জন আমা‌কে জিজ্ঞাসা কর‌লেন ,আ‌মি র‌থের দ‌ড়ি টানার জন্য যাব কি না । আ‌মি তা‌দের কা‌ছে জিজ্ঞাসা করলাম, জগন্নাথ দেব,বল‌দেব আর সুভদ্রা সম্প‌র্কে আপনারা কি‌ জা‌নেন ? র‌থের দ‌ড়ি টান‌লে কি হয় ? অ‌তিব দুঃ‌খের বিষয় জগন্নাথ দেব সম্প‌র্কে তা‌দের তেমন কোন ধারণাই নেই । তারা দুঃখ প্রকাশ ক‌রে বল‌লেন,তারা তেমন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ণ ক‌রে নি এবং তেমন ভা‌বে জান‌তেও চায় নি কখনও । সবাই র‌থের দ‌ড়ি টা‌নে,তারাও তাই টান‌তে যায় । 
আ‌মি হতাশ হ‌য়ে গেলাম । যা‌দের জিজ্ঞাসা ক‌রে‌ছি,তারা সবাই দে‌শের স‌র্বোচ্চ ডিগ্রী মাস্টার্স পাশ।  
  এখন আর বই কি‌নে পড়‌তে হয় না, ইন্টার‌নে‌টে সার্চ কর‌লেই পি‌ডিএফ আকা‌রে নানা রকম বই পাওয়া যায় । এখা‌নে আগ্রহ আর উৎসাহটাই হল মূল কারণ ।  
অ‌ন্যের দেখা‌দে‌খি না জে‌নে,না বু‌ঝে ধর্মীয় আচার পালন কর‌লে হয়‌তো ঈশ্বর খু‌শি হ‌বেন,তা‌তে কিন্তু 
ধ‌র্মের বে‌শি লাভ‌ হ‌বে না । কেউ আপনার ধর্মীয় কোন বিষ‌য়ে জান‌তে চাই‌লে,যথাযথ উত্তর দি‌তে না পার‌লে 
‌সেখা‌নে ধার্মি‌কের মান ক্ষুণ্ন হ‌বে সেই সা‌থে ধ‌র্মেরও । অতএব,‌ছোট থে‌কেই আপনার সন্তান‌কে ধর্মীয় শিক্ষা দিন,ধর্মীয় শাস্ত্র,গ্রন্থ অধ্যায়ণ কর‌তে উৎসা‌হিত করুন ।
নি‌জের ধর্মটা‌কে জানুন আর অন্য‌কেও জানার সু‌যোগ ক‌রে দিন ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages